ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল Logo যাত্রীবাহী অটোরিকশাকে টেনেহিঁচড়ে শো-রুমে ঢুকে পড়লো ট্রাক, নিহত ২ Logo মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৪ Logo মিশিগানে একাধিক গুলির ঘটনায় ৫ জন নিহত, সন্দেহভাজনেরও মৃত্যু Logo ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, দাবি মিয়ানমারের Logo তিস্তার পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা Logo সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু Logo কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা Logo ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী Logo দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, কারণ কী?

তিস্তার পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বাড়ছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা দিয়ে প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

গত শুক্রবার (১৪ আগস্ট) বাপাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার প্রকাশিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী (শুক্রবার থেকে) ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবারের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে, যা রোববার পর্যন্ত বাড়তে পারে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী রোববার পর্যন্ত এ দুই নদীর পানিও বাড়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাপাউবোর পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

তিস্তার পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

আপডেট সময় ০৪:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬