ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

হাসপাতালের সিন্ডকেট নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে তা নির্মূল করা হবে। তারা যতই শক্তিশালী হোক, সবাইকে সঙ্গে নিয়ে সেই সিন্ডেকেট ভেঙে দেওয়া হবে।

শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থসেবা পৌঁছে দিতে চান। সরকারি হাসপাতালগুলোতে সরকারের সরাসরি সম্পৃক্ত থাকতে হবে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।

আশা করি, শিগগিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব।

সরকারি হাসপাতালে ধনী থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ-সুবিধা পায় সেজন্য তিনি সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন প্রমুখ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

হাসপাতালের সিন্ডকেট নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬