ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা Logo ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী Logo দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, কারণ কী? Logo শ্রীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধ, মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ Logo প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের ছিনতাইকৃত ১ কোটি ২১ লাখ টাকার ১২ লাখ টাকা উদ্ধার, জড়িত ৮ Logo সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo ক্রীড়াঙ্গনে ঐতিহ্যের বার্তা: অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের সংবর্ধিত করলেন প্রতিমন্ত্রী Logo দীর্ঘমেয়াদী চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা Logo প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক Logo হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামের সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক ওই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে নাস্তা শেষে বাড়ি থেকে পাশের একটি দোকানে চা পান করতে যাচ্ছিলেন আজিজুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ছেলে মো. আমিনুল হক জানান, প্রতিদিনের মতো সকালে নাস্তা করার পর তার বাবা চা পান করতে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

প্রথমে খানপুর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়। আবেদনটি যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মোটরসাইকেলের চালককে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা

মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬