ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সংলাপের প্রস্তাব লি জে মিয়ংয়ের

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি।

জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার মুক্তির বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভাষণে লি বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দুই কোরিয়ার আলোচনায় বসা উচিত। তিনি ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে উত্তর কোরিয়া ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান। ওই যুদ্ধ কোনো শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়নি, যুদ্ধবিরতির মাধ্যমে তা থামানো হয়েছিল।

লি বলেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণের কার্যকর উপায়ও খুঁজে দেখা যেতে পারে।

একই সঙ্গে সংঘাত এড়াতে দক্ষিণ কোরিয়া আগাম ও ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন, পরিস্থিতির অবনতি ঠেকাতে সিউল ধাপে ধাপে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করবে। একই সঙ্গে কোরীয় উপদ্বীপে চলমান যুদ্ধবিরতির পরিবর্তে একটি স্থায়ী শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করবে।

লির এই উদ্যোগ মূলত গত বছর উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করা এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তারই ধারাবাহিকতা।

তবে দক্ষিণ ও উত্তর কোরিয়ার সম্পর্ক এখনও অচলাবস্থায় রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের পুনর্মিলন নীতি বাতিল করেছেন। তিনি দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন এবং সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।

উত্তর কোরিয়া প্রেসিডেন্ট লির আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে দেশটি দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনার সমালোচনা করেছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে নিন্দা করেছে।

জাপানের সঙ্গে সম্পর্কের বিষয়ে লি অতীতের ইতিহাসের মুখোমুখি হওয়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী’ জাপানের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির নতুন ৬০ বছরের সম্পর্ক গড়ে তুলতে তিনি আশাবাদী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সংলাপের প্রস্তাব লি জে মিয়ংয়ের

আপডেট সময় ০১:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬