ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ Logo উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় সংলাপের প্রস্তাব লি জে মিয়ংয়ের Logo মাদরাসায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী Logo মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস Logo ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তৈরী করছে চীন Logo রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী Logo ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী Logo বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি বাঁকে তার কণ্ঠস্বর ছিল অদম্য Logo মা-বাবা হারানো অদম্য তাসফিয়া, ১০ বছর পর হাতিয়ার স্কুলে একমাত্র জিপিএ-৫

বাগেরহাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, নগদ টাকা ও ইয়াবা উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– ফকিরহাট উপজেলার কামটা গ্রামের জাকির মোল্লার ছেলে ইমরান ওরফে নয়ন মোল্লা (৩০) এবং কামরান ওরফে নিলয় মোল্লা (২৪)। তারা সম্পর্কে দুজন সহোদর।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শক্রবার ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামটা এলাকার ইমরান ওরফে নয়ন মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের ওপর দুই ভাই হামলার চেষ্টা করেন । এ সময় তল্লাশি করে কয়েক শ ইয়াবা, নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা, প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা কেনাবেচার কথা স্বীকার করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

বাগেরহাটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, নগদ টাকা ও ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১২:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬