ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান, বিচারেও মুখোমুখি হতে বললেন সোহেল তাজ Logo মার্কিন শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা ব্রাজিলের Logo রংপুরে গ্যারেজ মালিক হত্যার রহস্য উদঘাটন, প্রাক্তন স্ত্রীসহ গ্রেপ্তার ৩ Logo দাপট দেখিয়ে চালকের আসনে বাংলাদেশ, জয়ের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া Logo ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা Logo আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি Logo ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ Logo ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী Logo ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও Logo শোকের পাথর বুকে নিয়ে মাঠে ফিরলেন মেসি

আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এডনকের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এদিকে এডনকের দুই জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় এডনকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি জাহাজের ওপর ‘শত্রুতামূলক ইরানি হামলা’ চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

সংযুক্ত আরব আমিরাত আরো বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং অর্থনৈতিক চাপ বা জিম্মি করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘জলদস্যুতামূলক কর্মকাণ্ড’। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি হুমকি তৈরি হচ্ছে বলে দাবি করেছে আবুধাবি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান, বিচারেও মুখোমুখি হতে বললেন সোহেল তাজ

আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি

আপডেট সময় ০৭:১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬