ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ Logo ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী Logo ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও Logo শোকের পাথর বুকে নিয়ে মাঠে ফিরলেন মেসি Logo বিহারে পুলিশের ওপর ‘পাথর হামলা’ করে আসামি ছিনিয়ে নিলো জনতা Logo ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ Logo রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু Logo টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার Logo গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ‘শীর্ষ ডাকাত রোকন’ গ্রেপ্তার Logo ডিআর কঙ্গোতে আরো ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব

গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ‘শীর্ষ ডাকাত রোকন’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূর হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় ৯ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রোকনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক সদর উপজেলার কড্ডার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাত রোকন কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

কামারখন্দ থানা পুলিশের তথ্যমতে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাইকোশা লাহিড়ীবাড়ি গ্রামের নুর ইসলামের বাড়িতে গৃহবধূর হাত-পা বেঁধে ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় নুর ইসলামের স্ত্রী বাদী হয়ে ঘটনার পরদিন বুধবার রাতে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে কড্ডার মোড় থেকে ঘটনায় অভিযুক্ত শীর্ষ ডাকাত রোকনকে গ্রেপ্তার করা হয়। এসময় রোকনের কাছ থেকে স্বর্ণালংকার বিক্রয়লব্ধ ৮০ হাজার টাকা, দুটি সোনালী রঙের হাতের বালা এবং দস্যুতার কাজে ব্যবহৃত বিশেষ কায়দায় তৈরি স্লাই রেঞ্জ, স্কচটেপ, গলায় প্যাঁচ লাগানোর কাজে ব্যবহৃত লাইলনের রশি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, শীর্ষ ডাকাত রোকনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোকনের বিরুদ্ধে একাধিক থানায় মোট নয়টি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অস্ত্র আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

কামারখন্দ থানার ওসি হাসমত আলী জানান, রোকনের দেওয়া তথ্যমতে এ ঘটনায় মোট চারজন অংশ নেয়। আমরা আরও তিনজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ

গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ‘শীর্ষ ডাকাত রোকন’ গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬