ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনা: অসুস্থদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে অসুস্থ শ্রমিকদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে তিনি চমেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজখবর নেন।

এ ছাড়া, দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সান্ত্বনা ও অসুস্থ শ্রমিকের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ টাকা দেবে।

এর আগে, শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে অন্তত আট শ্রমিক নিহত হন। তাদের মধ্যে হাবিবুর রহমান, পলাশ দাশ, সানি দাশ, মনসুর আলী, নাসির উদ্দিন, মো. খোকন, ও মো. রানাসহ ৭ জনের নাম জানা গেছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হওয়া আরও কয়েকজন শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনা: অসুস্থদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬