ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল ৩ হাজার ৯৩৫ ইয়াবা, আটক ২

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। আটকের সময় এক ব্যক্তির দুই পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি বান্ডেল থেকে তিন হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলার চক্রশালা এলাকার জুলুর দিঘিরপাড় সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করে র‍্যাব-৭ চট্টগ্রাম।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে র‍্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

আটকরা হলেন– জাফর আলম (৩৫) নামে এক রোহিঙ্গা নাগরিক এবং ইসমাইল (২৬)।

তারা দুজন কক্সবাজারের উখিয়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, একটি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

এতে দুজনকে আটক করা হয়। এর মধ্যে একজনের দুই পায়ে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি বান্ডেল থেকে ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, মাদক পাচার ও মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬