চট্টগ্রামের সন্দ্বীপে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পর খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ‘মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























