ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

টঙ্গীতে দুই ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ছুরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটে টঙ্গী পূর্ব থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন এলাকায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে টিএন্ডটি কলোনীর মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি ছোরা উদ্ধার করা হয়।সংবাদ বিশ্লেষণ সেবা

গ্রেফতাররা হলেন-গাজীপুর মহানগরের আমতলী কেরানীরটেক টঙ্গী পূর্ব থানা এলাকার মোঃ রশিদ মিয়ার ছেলে মোঃ সাগর (২১) এবং শেরপুর সদর থানা এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ হোসেন (২৬)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার দুজনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ বলছে, টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাই, চুরি ও দেশীয় অস্ত্রের ব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২

টঙ্গীতে দুই ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৩:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬