ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ বছরের চুক্তি, কেনা হবে ১১৭ কার্গো এলএনজি Logo নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু Logo বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল Logo সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক Logo মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ Logo চীনের অর্থনৈতিক সংস্কারের প্রধান কারিগর ঝু রোংজি মারা গেছেন Logo শিগগিরই ইতিহাদে দেখা হচ্ছে’—ম্যানসিটিতে যোগ দিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক Logo রাতে মেট্রোরেলের যাত্রা বাড়ছে, সময় বাড়ানোর চিন্তা আগামী মাসে Logo বিশ্বকাপজয়ী কুকুরেলার বদলি হিসেবে চাভারিয়াকে দলে ভেড়াল চেলসি Logo বস্তায় বস্তায় ত্রাণের পণ্য মিললো পিআইও অফিস সহকারীর বাসায়

সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

পারিবারিক কলহের জেরে ৭ ও ৪ বছরের নিজের দুই ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা করেছেন বাবা। নিহতরা সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসানের ৭ বছর বয়সী সন্তান মোহাদ্দিস এবং ৪ বছরের তুলনা আক্তার।

জেলার সদর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওরের তীর থেকে শিশু দুইটির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) শিশুদের বাবা কামরুল হাসানকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে হাওরে ফেলে দিয়ে হত্যার তথ্য পাওয়ার দাবি করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

পুলিশ ও স্বজনরা জানান, গত শুক্রবার স্ত্রী ফুলজান নেসার (৩০) সঙ্গে ঝগড়া করে দুই সন্তান মোহাদ্দিস ও তুলনাকে নিয়ে সিলেট চলে যান কামরুল। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে সোমবার রাতে কামরুল বাড়ি ফিরলেও তার সঙ্গে দুই সন্তান ছিল না। বাড়ি ফিরে ফেসবুক লাইভে দুই সন্তান হারিয়ে গেছে বলে জানান কামরুল।

এর মধ্যে মঙ্গলবারে তুলনা এবং বুধবার মোহাদ্দিসের লাশ ভেসে উঠার পর বাবা কামরুলকে আটক করা হয়। বর্তমানে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ বছরের চুক্তি, কেনা হবে ১১৭ কার্গো এলএনজি

সুনামগঞ্জে ছেলে-মেয়েকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক

আপডেট সময় ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬