ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস Logo খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি

গ্রামবাসীর উদ্যোগে তৈরি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকো ভেঙে নদীতে পড়ে যান সংসদ সদস্যের সঙ্গে থাকা জামায়াত নেতারা। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।

আজ বুধবার সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নেতাকর্মীদের নিয়ে নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গিয়েছিলেন সংসদ সদস্য।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংসদ সদস্য ও জেলা জামায়াত আমির আব্দুস সাত্তার।

এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিনজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নাউতারা নদীর নাটাবাড়ী এলাকায় কোনো স্থায়ী ব্রিজ নেই। যাতে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হয় দুই পাশের বাসিন্দাদের। নিজেদের অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মাণ করেন স্থানীয়রা। আজ বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। এ সময় সাঁকোটির একাংশ ভেঙে এমপির সঙ্গে থাকা নেতাকর্মীরা নদীতে পড়ে যান।

স্থানীয়দের অভিযোগ, অনেক মানুষ এক সঙ্গে সাঁকোর ওপর ওঠায় এটি ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘লোকজন বেশি হওয়ায় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।’

ওই এলাকায় একটি স্থানীয় ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন এমপি আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বাংলা‌দে‌শের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে এসজিজিএস

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি

আপডেট সময় ০৪:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬