ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী Logo ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত জামায়াত নেতা সজলের বিরুদ্ধে মামলা Logo হামের টিকায় ডিএনসিসি সফল: প্রশাসক Logo ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী Logo টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত Logo একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড Logo চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে Logo সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন মিলেনি Logo আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী Logo সিলেটে পারিবারিক ট্র্যাজেডি: স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গলা কেটে হত্যা

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ২৫০

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত অন্তত ২৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জনের মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর পেরেইরায়। এরপর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দেশটির অন্যতম বৃহৎ শহর কালিতে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। এর কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। সরকারি দুর্যোগ মোকাবিলা বাহিনী ও ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিয়েছে দেশটির কফি উৎপাদনকারীদের জাতীয় সংগঠন ন্যাশনাল কফি ফেডারেশনের স্বেচ্ছাসেবকেরাও।

পেরেইরায় ভূমিকম্পের সময় স্বামী ও ১০ মাসের শিশুসন্তানকে নিয়ে একটি গেস্ট হাউসে ছিলেন রোসা গঞ্জালেস। রয়টার্সকে তিনি জানান, কম্পন শুরু হওয়ার পরপরই তারা ভবনটি থেকে বেরিয়ে আসেন। বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভবনটি ধসে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা।

ভূমিকম্পের সময় পেরেইরায় থাকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার জোসে গাল্লেগো ঘটনাটির ভিডিও ধারণ করেন। তিনি জানান, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে তিনি বহু আহত মানুষকে দেখতে পেয়েছেন। অনেকে রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছিলেন এবং পরিবারের সদস্যদের খুঁজছিলেন।

ভূমিকম্পে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছেন। কালিতেও বহু মানুষকে সড়কে রান্না করতে এবং ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের মূল্যবান জিনিসপত্র খুঁজতে দেখা গেছে।

কালির স্বাস্থ্য সচিব গেরমান এস্কোবার জানিয়েছেন, শহরের প্রধান মর্গে এত বেশি মরদেহ আনা হয়েছে যে সেটি প্রায় পূর্ণ হয়ে গেছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা বেড়ে ২৫০

আপডেট সময় ১২:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬