ছুটি কাটানোর জন্য ইবিজা দ্বীপে গিয়েছিলেন, কিন্তু ফুটবলের প্রতি অদম্য টান আর কোচ জোসে মরিনহোর নতুন মিশনের তাড়নায় আর স্থির থাকতে পারলেন না কিলিয়ান এমবাপে! ছুটি দুই দিন আগেই একপ্রকার ছেঁটে ফেলে সোজা রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে হাজির ফরাসি মহাতারকা। ইবিজায় পিএসজির প্রাক্তন সতীর্থ আশরাফ হাকিমির সাথে ইউডি ইবিজার ফেসিলিটিতে ঘাম ঝরানোর পর এবার লস ব্লাঙ্কোসদের সাদা জার্সিতে নতুন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছেন এমবাপে।
বিশ্বকাপে প্রতিটি মিনিট মাঠে লড়ে মানসিকভাবে কিছুটা ক্লান্ত থাকলেও, ছুটি কাটিয়ে এমবাপে এখন দারুণ চাঙ্গা! এমনকি নিজের ফ্যানবেস ও ‘প্রেমিকের দায়িত্ব’ সামলানোর পাশাপাশি খেলার প্রতি শতভাগ মনোযোগ ধরে রেখে ইতোমধ্যে ক্লাবের মেডিকেল টেস্টও সম্পন্ন করে ফেলেছেন তিনি।
সোমবার সকালেই ক্লাবের ড্রেসিংরুমে নতুন বস জোসে মরিনহোর সাথে লম্বা সময় আলোচনা করতে দেখা গেছে এমবাপেকে। পর্তুগিজ মাস্টারমাইন্ড খুব স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন, চলতি মৌসুমে রিয়ালের আক্রমণের প্রধান হাতিয়ার ও ‘রেফারেন্স পয়েন্ট’ হতে যাচ্ছেন এমবাপেই!
এখন স্কোয়াড পুরোপুরি পূর্ণ হতে শুধু জুড বেলিংহাম এবং অহেলিয়াঁ চুয়ামেনির ফিরে আসার অপেক্ষা। তাঁরা ফিরলেই মরিনহোর নতুন ‘গ্যালাকটিকো’ রিয়াল মাদ্রিদ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে |
বাংলা৭১নিউজ/আরএইচ
























