ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ Logo সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক Logo কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল Logo শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক Logo সাবেক এমপি আখতারুজ্জামান ৩ দিনের রিমান্ডে Logo সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: খলিলুর রহমান  Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা  Logo বাংলাদেশের সঙ্গে টেকসই সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু 

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ি থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানের সময় গাড়িটি ফেলে পালিয়ে যান এর চালক।

সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় ঘটে এ ঘটনা। 

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় পরিস্থিতি বুঝতে পেরে চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ি থেকে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দারা জানান, উদ্ধার করা সোনার মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম (প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি)। কাস্টমস হাউসের সোনা পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা সোনা ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

জব্দকৃত গাড়িটি আরও ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং উদ্ধার করা এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় নেওয়া হচ্ছিল— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

আপডেট সময় ০৪:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬