ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অনুশীলনে জোড়া চোট

শুভমন গিলের ফিটনেস নিয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলতে গত মঙ্গলবার কলম্বোয় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুক্রবার থেকে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। তার আগে অনুশীলনে দু’বার আঘাত পেলেন শুভমন গিল। অধিনায়কের চোট উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় শিবিরের।

বৃহস্পতিবার নেটে ব্যাটিং করার সময় প্রথম বার চোট পান শুভমন। তাঁর বুড়ো আঙুলে আঘাত লাগে। মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ব্যাট রেখে বেরিয়ে আসেন নেট থেকে। ছুটে আসেন দলের ফিজিয়ো। কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে আবার ব্যাটিং অনুশীলন শুরু করেন শুভমন। পরে আবার স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় ডান হাতে আঘাত পান। এ বারও যন্ত্রণায় হাত ধরে বসে পড়েন। শুভমনের জন্য দ্বিতীয় বার মাঠে ঢুকতে হয় ফিজিয়োকে। এগিয়ে আসেন ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষও।

দু’বার আঘাত পেলেও ভারতীয় শিবির থেকে শুভমনের চোট নিয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর অধিনায়কের চোট গুরুতর নয়। প্রস্তুতি ম্যাচ খেলতে তাঁর সমস্যা হবে না। প্রথম বার অধিনায়ক হিসাবে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন শুভমন।

তবে সাই সুদর্শনকে এই ম্যাচে পাবে না ভারত। তাঁর পায়ের চেটোয় চোট রয়েছে। সুদর্শন এখনও বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষে তিনি শ্রীল‌ঙ্কায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

সূত্র: আনন্দবাজার

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬