ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ আগষ্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পিকআপ চালকের নাম মজনু মিয়া। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুর থেকে ছেড়ে আসা মালঞ্চ পরিবহনের যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মজনু মিয়া নিহত হন। 

এ ঘটনায় আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনাকবলিত মালঞ্চ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬