ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, চিকিৎসদের পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সঙ্গে অমায়িক ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে। শনিবার(১ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার নামে আজ যে শপথ আপনারা নিলেন, তা যেন আপনাদের কর্মজীবনে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটায়। অসহায় মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

রাজশাহী মেডিকেল কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন এবং ডা. মাহবুব হাসানের মতো বরেণ্য চিকিৎসকদের উদাহরণ দিয়ে বলেন, তাদের দক্ষতা ও অমায়িক ব্যবহারের কারণে রাজশাহী মেডিকেল কলেজ আজ দেশজুড়ে প্রশংসিত।

তিনি নিজের মায়ের চিকিৎসার অভিজ্ঞতা ও প্রখ্যাত চিকিৎসক ড. বিধান চন্দ্র রায়ের উদাহরণ টেনে বলেন, চিকিৎসকের সুন্দর ব্যবহার ও মৃদু হাসি একজন রোগীর অর্ধেক রোগ সারিয়ে তুলতে পারে।

রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীন সরকারের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এছাড়া ১২ তলা বিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষক, নবীন চিকিৎসক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬