ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর পদ্মায় ভেসে উঠলো বাবা-ছেলের মরদেহ

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুষ্টিয়ার দৌলতপুর ও পবা উপজেলার শ্যামপুর বালুঘাট এলাকা থেকে পৃথকভাবে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে পবা উপজেলার শ্যামপুর বালুঘাট এলাকা থেকে জিয়ারুলের মরদেহ ও সকাল ১ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে বাবা কাউসার আলীর মরদেহ উদ্ধার করা হয়। এরআগে মরদেহ দুটি পৃথক স্থানে ভেসে উঠে। এরপরে স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেয়। বর্তমানে তাদের মরদেহ নৌ-পুলিশের কাছে রয়েছে।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন বলেন, মরদেহ দুটি নৌ-পুলিশের কাছে রয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন।

নৌ-পুলিশের পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে আফছার আলীর স্ত্রী জাহেরা বেগম স্বামী ও সন্তানের মরদেহ শনাক্ত করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীর মাঝামাঝি স্থানে ঝাওগাছ বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় ছয়জন জীবিত ফিরলেও দুইজন নিখোঁজ ছিলেন। নিখোঁজের দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার হলো।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর পদ্মায় ভেসে উঠলো বাবা-ছেলের মরদেহ

আপডেট সময় ০৪:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬