ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এসএফএস ফাইন্যান্সে ২২ কোটি টাকা আত্মসাৎ, নথি তলব দুদকের Logo ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি Logo ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন Logo নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে : মহিলা পরিষদ Logo তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল Logo হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী Logo চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন : বিনিয়োগ হবে ১০০ কোটি ডলার Logo ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ Logo যুদ্ধক্ষেত্রে এআইয়ের দাপট: সামরিক প্রযুক্তির দৌড়ে শীর্ষে যেসব কোম্পানি

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সেবার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল, ডিজিটাল স্বাস্থ্যসেবা, জবাবদিহি ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।

সোমবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে জনগণ দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

তিনি বলেন, হাসপাতাল শুধু চিকিৎসাসেবা দেওয়ার স্থান নয়, এটি মানুষের আস্থার কেন্দ্র। তাই রোগীদের নিরাপদ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানেও গুরুত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করা।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং হাসপাতালের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসান বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

এসএফএস ফাইন্যান্সে ২২ কোটি টাকা আত্মসাৎ, নথি তলব দুদকের

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬