ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম বোর্ডের ৫ জেলার স্থগিত এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু Logo বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট ফের চালু Logo যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ Logo ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত Logo জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা করল পুলিশ Logo লেভেল ক্রসিংয়ে তিন গাড়িকে ট্রেন থেকে বিচ্ছিন্ন বগির ধাক্কা, নিহত ২ Logo বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী Logo গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি Logo আজ থেকে শুরু ২০২৭ সালের হজ নিবন্ধন

গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার কমে এসেছে—এমন খবর প্রকাশের পর তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের তুলনায়ও তাদের অস্ত্রের মজুত বেশি।

একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিগুলোতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা এবং একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দ করার দৃশ্য দেখানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।’

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে সতর্ক করে বলেছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত ধীরে ধীরে কমে আসছে।

এদিকে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এআই প্রযুক্তিতে তৈরি কয়েকটি ছবি প্রকাশ করেন। সেসব ছবির একটিতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দ করার দৃশ্য এবং অন্যটিতে ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে বিমান হামলার চিত্র দেখানো হয়েছে।

প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য উপস্থাপন করা হয়েছে। সূত্র : আল জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলার স্থগিত এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু

গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

আপডেট সময় ১১:১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬