ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ফুটবল ধোয়ার জন্য পুকুরে নেমে প্রাণ গেল তিন শিশুর

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের খাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার ভালতা গুচ্ছগ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬) এবং একই গ্রামের ফারুক মন্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)। ফাইম ও সুরাইয়া আপন ভাই-বোন।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এই তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে ফুটবল খেলে। ধারণা করা হচ্ছে ফুটবল খেলা শেষে বল ধোয়ার জন্য পুকুরে নামে তারা, তবে সাঁতার না জানায় শিশুগুলো তলিয়ে যায়। বেলা একটার দিকে স্থানীয় এক নারী পুকুরের পানিতে জাকিরুলের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। এসময় স্থানীয়রা জাকিরুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ফাইম ও সুরাইয়া ঘরে না ফেরায় তাদের নানি খুঁজে না পেয়ে স্থানীয় মিন্টু প্রামানিক নামের এক ব্যক্তির পুকুরে নামেন। পুকুর থেকে তিনি ফাইমের লাশ উদ্ধার করেন। তবে সুরাইয়ার সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খাসের পুকুর থেকেই শিশু সুরাইয়ার লাশ উদ্ধার করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ০৪:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬