বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয়: শিবির সভাপতি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল সবার। চলমান ফ্যাসিবাদের মূলোচ্ছেদ আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়। আমরা সবাই জুলাই স্পিরিট ধারণ করতে চাই। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত করতে চাই। ফ্যাসিবাদের শিকড় নির্মূল করতে চাই। 

ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্ব আরও বলেন, এটা প্রমাণিত যে, জাতীয় ঐক্য যে কোনো অসাধ্যকে সহজ করে দেয়। তাই আসুন, সাময়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আমাদের লক্ষ্য দৃঢ়, স্বপ্ন সুদূরপ্রসারী। আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাসী। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

এর আগে শুক্রবার (৯ মে) এক ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম বলেন, ‘শহিদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিটের’ সঙ্গে যারাই প্রতারণা করবেন, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন’

এদিকে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার চলমান অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করার ঘোষণা দেয় ইসলামী ছাত্রশিবির।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com