ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন খাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের পক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

​সংসদে মো. শহিদুল ইসলামের পক্ষে এস এম জাহাঙ্গীর হোসেন জানতে চেয়েছিলেন, প্রতি বছর পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এমতাবস্থায় চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী বাজেটে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে কি না।

​এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চরাঞ্চলের ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির জন্য আগামী ২০২৭-২৮ অর্থবছরের বাজেটে ফরিদপুর জেলায় ১টি প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত আছে। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন ‌‘পদ্মা নদীর ডানতীরে সবুল্লা শিকদার ডাঙ্গী, টিলার চর ও এমপি হাজীডাঙ্গী এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ’ শীর্ষক প্রকল্পের অনুকূলে গত ১১ আগস্ট ৪০৫ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় জনবলের জন্য সুপারিশ করা হয়েছে। উক্ত প্রকল্পের অনুকূলে আগামী অর্থবছরে ডিপিপিতে ১২০ কোটি ৭৫ লাখ টাকা ধরা আছে।”

​নদীভাঙন রোধে চলমান বরাদ্দের বিষয়ে তিনি আরও বলেন, “সারাদেশে নদী তীরবর্তী কোনো এলাকায় সাধারণত নদীভাঙন বা বন্যার আশঙ্কা দেখা গেলে বাপাউবো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বাপাউবোর অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উক্ত বরাদ্দ থেকে ফরিদপুর জেলার নদীভাঙন ও বন্যা মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।”

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে

আপডেট সময় ০৮:২৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬