ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে রাজধানীর তেজগাঁও থানায় অভিযোগ জানাতে গেলে আবারও ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে কল করে তাকে এই হুমকি দেওয়া হয়।

আগে থেকে পাওয়া প্রাণনাশের হুমকির বিষয়ে জিডি বা অভিযোগ দায়ের করতে ডা. মাহমুদা মিতু সোমবার দুপুরে তেজগাঁও থানায় যান। থানার ভেতরে অবস্থান করার সময়ই তার ফোনে কল দিয়ে ফের হত্যার হুমকি দেওয়া হয়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ দায়েরের সময় তিনি মিতুর সঙ্গেই থানায় উপস্থিত ছিলেন।

গত কয়েক দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিতু ও তার পরিবারকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থানকালেও তাকে দেশ ছাড়ার হুমকি দিয়ে ফোন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার

এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু

আপডেট সময় ০৮:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬