ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম Logo চীনে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী  Logo শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার Logo শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন Logo শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল Logo নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত  Logo জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ Logo লালমনিরহাটে পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও এলাকাবাসী  Logo ১০ বলেই ইতিহাস, সাইফউদ্দিনের ব্যাটে ভাঙল ১৯ বছরের রেকর্ড Logo ফুটবল ইতিহাসের এক জীবন্ত লাইব্রেরি সাংবাদিক মাকায়া

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচ শেষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার মোহাম্মদ সাইফউদ্দিন নন, মোহাম্মদ সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে ইয়াসির আলী ১২ বলে অপরাজিত ২২ এবং মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটার ব্রায়ান বেনেট প্রথম বলেই চার মারলেও বেশিক্ষণ টিকতে পারেননি। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিও এবং ডিয়ন মায়ার্সও ব্যর্থ হন।

তবে অধিনায়ক সিকান্দার রাজা পাল্টা আক্রমণ করে ১২ বলে ২৮ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন। তাকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন। এরপর রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে পারেননি কেউই। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

এর আগে বাংলাদেশের ইনিংসে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন দুই ওপেনার। একাধিক জীবন পেলেও সুযোগ কাজে লাগিয়ে দুজনেই তুলে নেন অর্ধশতক। তানজিদ ৩৩ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৮ রান করেন। অন্যদিকে সাইফ ৪২ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করে ৪৫ বলে ৫৫ রান করে ফেরেন।

দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত আউট হলেও শেষদিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৬ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। সেই লক্ষ্য রক্ষায় বোলাররাও দায়িত্বশীল পারফরম্যান্স দেখিয়ে ৩৪ রানের দাপুটে জয় নিশ্চিত করেন টাইগাররা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

আপডেট সময় ০৮:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬