ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির Logo বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ Logo সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার Logo এবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি Logo ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার Logo নাহিদ রানার আগুনে বোলিং, তবু ১৭০ রান তুললো জিম্বাবুয়ে Logo প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী Logo ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী

নাহিদ রানার আগুনে বোলিং, তবু ১৭০ রান তুললো জিম্বাবুয়ে

টস হেরে উড়ন্ত শুরু করে জিম্বাবুয়ে। প্রথম তিন ওভারেই ৩৮ রান তুলে ফেলে তারা। এরপর নাহিদ রানার তোপের মুখে পিছু হটে স্বাগতিকরা। তবে সেই রানাই শেষ ওভারে খরচ করেন ১৮ রান। ফলে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে জিম্বাবুয়ে। ৩০ বলে ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া ২৫ বলে ৩০ রান আসে রায়ান বার্লের ব্যাট থেকে। শেষ দিকে ১০ বলে ১৯ রানের ক্যামিও খেলেন ব্রাড ইভান্স।

জিম্বাবুয়ের উড়ন্ত শুরু পর বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান খরচায় ফেরান ৯ বলে ১৪ রান করা মারুমানিকে। পাওয়ার প্লে শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৪ রান।

এরপর মোহাম্মদ সাইফউদ্দিন আঘাত হানেন। ২০ বলে ২০ রান করা ডিওন মায়ার্সকে ফিরিয়ে জিম্বাবুয়েকে দ্বিতীয় ধাক্কা দেন তিনি। এরপর ৩০ বলে ৪৪ রান করা ব্রায়ান বেনেটকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ১১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৯১ রান।

মাঝের ওভারগুলোতে সিকান্দার রাজা ও রায়ান বার্ল ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। ১৩ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ছিল ৩ উইকেটে ১০৫ রান। তবে ১৩ বলে ২০ রান করা রাজাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সাইফউদ্দিন।

ইনিংসের ১৮তম ওভারে ম্যাচে সবচেয়ে বড় প্রভাব রাখেন নাহিদ রানা। নিজের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে শুম্বা ও মুসেকিওয়াকে ফিরিয়ে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন এই গতিতারকা। তখন ৩ ওভারে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

তবে শেষ ওভারে ছন্দ ধরে রাখতে পারেননি নাহিদ। ইনিংসের শেষ ওভারে ১৮ রান দিয়ে ফেলেন তিনি। সেই সুযোগে জিম্বাবুয়ে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়ে।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাহিদ রানা। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট শিকার করেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির

নাহিদ রানার আগুনে বোলিং, তবু ১৭০ রান তুললো জিম্বাবুয়ে

আপডেট সময় ০৭:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬