ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম Logo চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে Logo চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট Logo মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ Logo ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হরমুজকে ঘিরে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান Logo ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, সর্বোচ্চ মিরপুরে Logo পানির নিচে ৪ কিলোমিটার মহাসড়ক, অবরুদ্ধ ২০ লাখ মানুষ Logo ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ Logo তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

স্পেনের সঙ্গে পুরোনো হিসাব চুকাতে চায় ফ্রান্স

দুই বছর আগে ইউরো আসরের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। সেই স্মৃতি এখনো তাড়া করে ফিরছে লে ব্লুদের। এবার বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি দুই দল। আর এই ম্যাচে জিতে পুরোনো হারের জবাব দিতে চায় ফ্রান্স।

ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জায়েরে-এমেরি জানিয়েছেন, স্পেনকে হারিয়ে ইউরোর পরাজয়ের প্রতিশোধ নেওয়াই তাদের লক্ষ্য।

তিনি বলেন, ‘এবার আমাদের দল ভিন্ন। আমরা প্রস্তুত। স্পেনকে হারাতে চাই এবং ইউরোর হারের জবাব দিতে চাই। এটি সেমিফাইনাল, তাই আমাদের পুরো মনোযোগ নিয়ে খেলতে হবে। আমরা মাঠে নিজেদের সেরাটা দেব।’

২০২৪ সালের ইউরো দলে থাকলেও জায়েরে-এমেরি মাঠে নামার সুযোগ পাননি। তবে এবার বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অভিষেক হয়েছে তার।

সম্প্রতি ফ্রান্স দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য নিয়েও কথা বলেন তিনি। রাজয় দাবি করেছিলেন, ফ্রান্স দলে নাকি ‘ফরাসি খেলোয়াড় নেই’। এই মন্তব্যের জবাবে জায়েরে-এমেরি বলেন, বিভিন্ন সংস্কৃতি ও পটভূমি থেকেই ফ্রান্সের পরিচয় গড়ে উঠেছে।

তিনি বলেন, ‘আমাদের দলে ভিন্ন ভিন্ন পটভূমির খেলোয়াড় আছে, এটাই ফ্রান্সের পরিচয়। আমরা ঐক্যবদ্ধ, একসঙ্গে খেলতে পেরে আনন্দিত। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখনো স্পেনকেই এই ম্যাচের ফেবারিট মানছেন। তবে প্রতিশোধের বিষয়টি খুব একটা গুরুত্ব দিতে চান না তিনি।

দেশম বলেন, ‘অতীত অতীতই। এটি বিশ্বকাপের সেমিফাইনাল। আগের ম্যাচগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদি আগের হার খেলোয়াড়দের অনুপ্রাণিত করে, সেটি ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামীকালের ম্যাচ।’

দলের একাদশেও একটি পরিবর্তন আসতে পারে। চোট কাটিয়ে দলে ফিরতে পারেন মধ্যমাঠের খেলোয়াড় অরেলিয়েন চুয়ামেনি। পেশির চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে দেশম জানিয়েছেন, এখন তিনি খেলার জন্য প্রস্তুত।

এদিকে মরক্কোর বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পাওয়া কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও শঙ্কা নেই। সোমবার অনুশীলনের শেষ অংশে পুরো সময় না থাকলেও তিনি সেমিফাইনালে খেলবেন বলে নিশ্চিত করেছেন দেশম।

মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। একদিকে বর্তমান ইউরোপসেরা স্পেন, অন্যদিকে নতুন ছন্দে ফেরা ফ্রান্স। দুই পরাশক্তির এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের ফাইনালে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

স্পেনের সঙ্গে পুরোনো হিসাব চুকাতে চায় ফ্রান্স

আপডেট সময় ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬