ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার Logo হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু Logo ইরানের পরমাণু ইস্যু: বাকযুদ্ধে উত্তপ্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ! Logo চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি Logo কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী Logo বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী Logo ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৭১ Logo যৌন হয়রানির অভিযোগ: আগাম জামিনের পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে খুন, পলাতক রাজকুমার

বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী

বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, হালদা নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদাপুকুর এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী লাগবে, কী প্রয়োজন—সবকিছু তিনি জানেন। শুক্রবারও তিনি আমাকে বলেছেন, আপনি সেখানে যান, কী কী লাগবে দেখে আসেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আজ আপনাদের মাঝে এসেছি।

তিনি বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর শপথ নেওয়ার পরপরই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এমপি চেয়ারে বসার আগেই এলাকার মানুষের কথা ভাবছেন। তিনি আমাকে তার এলাকার মানুষের জন্য ত্রাণ নিয়ে আসতে বলেছেন। ইনশাআল্লাহ, আমি ফটিকছড়ির মানুষের পাশে আছি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে সরকার: দুর্যোগ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬