ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল Logo হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ Logo মারা গেছেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার Logo শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন যে ৫ জায়গা Logo রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার Logo গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পূর্ণ আস্থাশীল: তথ্য প্রতিমন্ত্রী Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক Logo হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আশিকা সুলতানা

৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাবেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এশিয়া পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬