ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় Logo আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী Logo মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু Logo রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ Logo চকরিয়ায় বাড়ির ওপর পাহাড় ধসে চাচাতো ভাই-বোন নিহত Logo দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী Logo দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬ Logo রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা Logo সাজা বহাল থাকলেও ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন লে পেন

মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও নির্যাতনে আহত বাকপ্রতিবন্ধী সেই পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমের মৃত্যু হয়েছে। 

বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

ববি বেগম প্রায় ২৫ বছর ধরে মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার কোনো স্বজন ছিল না। স্টেশনের একটি ছোট কক্ষেই থাকতেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

জানা গেছে, গত ৪ জুলাই রাতে দুর্বৃত্তরা মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম নির্যাতন চালায়। এ সময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পরে স্টেশনের কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পাশে দাঁড়ান।

সবশেষ বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই বৃদ্ধাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১টার দিকে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, রাতে স্বাস্থ্যের অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের পর রায়পুরায় দাফন করা হবে।

তিনি বলেন, গত ৫ জুলাই রাতে প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করছি, হামলায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায়

মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০১:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬