ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। বর্তমানে সে বিজিবি হেফাজতে রয়েছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে। পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

আপডেট সময় ০৪:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬