ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বনানী ডিওএইচএস মাঠে আবদুস সাদেকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি খেলোয়াড়, কোচ ও সংগঠক আবদুস সাদেকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বেলা ১১টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি আবদুস সাকুর।

জানাজায় মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় দেশের ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জানাজা শেষে আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ হকি ফেডারেশন, মেরিনার্স ক্লাব ও আজাদ স্পোর্টিংস ক্লাবের পক্ষ থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ক্রীড়াঙ্গনের এই কিংবদন্তিকে বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

শনিবার (২০ জুন) সকাল ৮টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুস সাদেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড়, বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক, আবাহনীর প্রথম ফুটবল ও হকি অধিনায়ক এবং সফল ক্রীড়া সংগঠক হিসেবে আবদুস সাদেক দেশের ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

বনানী ডিওএইচএস মাঠে আবদুস সাদেকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬