ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল Logo সংকটে রংপুরের স্থানীয় পত্রিকাগুলো, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ Logo চলতি অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৩.৮৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৯ শতাংশ Logo গুমের শিকার ২০০ জনের এখনো সন্ধান মেলেনি, চলছে সম্মিলিত তদন্ত Logo একনেকের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে Logo ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না’, লিখে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা Logo সকালে মধুর সঙ্গে চিয়াসিড খাওয়ার উপকারিতা Logo জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া সব ধরনের নৌযানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।

বৃহস্পতিবার (১৮ জুন) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম এ তথ্য জানায়।

সেন্টকমের বক্তব্য অনুযায়ী, আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজ চলাচলে মার্কিন বাহিনী আর কোনো বাধা দেবে না। তবে ইরানের সঙ্গে হওয়া সমঝোতার শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য ওই এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সমঝোতার বিস্তারিত শর্ত নিয়ে সেন্টকম তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করেনি।

এর আগে বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল মাধ্যমে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে তা কার্যকর হয়।

সমঝোতায় যুদ্ধ বন্ধ, লেবাননের পরিস্থিতি নিয়ে সহযোগিতা, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে পারমাণবিক কর্মসূচি ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। এসব ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ ৬০ দিনের একটি আলোচনা প্রক্রিয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ

ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:২৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬