ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী

জোছনাভরা রাত। খোলা মাঠে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগানের আসর। চারদিকে দর্শকের ভিড়। কেউ বসে, কেউ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছেন গান। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ। আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির টানে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এমনই এক আয়োজনে মাতেন গ্রামের হাজারো নারী-পুরুষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকার উজ্জীবন উচ্চ বিদ্যালয় মাঠে এ জারিগানের আসর শুরু হয়। সৈয়দগাঁও চৌরাস্তা যুব সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন দর্শনার্থীরা।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজলু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল, পৌর বিএনপি নেতা শাহানশাহ ও শাহিন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ডালিম, পৌর ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান ফেরদৌস, উপজেলা কৃষকদল নেতা আবু রায়হান ও স্বেচ্ছাসেবক দল নেতা সজিব মিয়াসহ স্থানীয় নেতারা।

জোছনাভরা রাতে বিদ্যালয় মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহের চিত্র দেখা যায় এ আয়োজনে। এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও।

জারিগান দেখতে আসা মির্জাপুর গ্রামের কদ্দুছ মিয়া বলেন, জীবনে কখনো জারিগান দেখিনি বা শুনিনি। এখানে আসর বসেছে জানতে পেরে দেখতে এসেছি। প্রথমবার সরাসরি জারিগান দেখে বেশ ভালো লেগেছে। অনেক আনন্দ পেয়েছি।

হাপানিয়া থেকে আসা আবু রায়হান বলেন, মানুষের কাছে অনেক জারিগানের কথা শুনেছি। ফেসবুকেও দেখেছি। কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। খবর পেয়ে এখানে এসে সরাসরি জারিগান উপভোগ করতে পেরে খুব ভালো লাগছে।

নিশ্চিন্তপুরের মাসুদ মিয়া বলেন, বাড়ির পাশেই জারিগানের আসর বসেছে। তাই ছেলেকে সঙ্গে নিয়ে দেখতে এসেছি। এমন আয়োজন এখন খুব একটা দেখা যায় না। জারিগান দেখতে পেরে ভালো লাগছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল বলেন, প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন। এর ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির প্রতি উৎসাহিত করছেন। ফলে গ্রামগঞ্জে খেলাধুলার পাশাপাশি হারিয়ে যেতে বসা সংস্কৃতির আয়োজনও হচ্ছে। এসব উদ্যোগ তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ বলেন, এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। বর্তমানে মানুষের সুস্থ বিনোদনের খুব অভাব। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারিগান উপভোগ করতে হাজারো নারী-পুরুষের উপস্থিতি তা প্রমাণ করে। ভবিষ্যতে এমন সুস্থ বিনোদনমূলক আয়োজন আরও বেশি হবে বলে প্রত্যাশা করি।

জারিগানের এ আসরে পাকুন্দিয়াসহ আশপাশের এলাকার ৭টি দল অংশ নেয়। পরে অতিথিরা সেরা দলকে পুরস্কৃত করেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে একসময় জারিগান বেশ জনপ্রিয় ছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জোছনাভরা রাতে জারিগানের আসর, ঐতিহ্যের সুরে কিশোরগঞ্জের গ্রামবাসী

আপডেট সময় ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬