ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার Logo প্রধানমন্ত্রীকে কাশ্মীরি ‘কালো’ শাল : ফ্যাশন নাকি ডিপ্লোম্যাসির চতুর চাল! Logo ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতে ১৬ জনের প্রাণহানি Logo মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘জাতির মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান Logo গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, আইনি ব্যবস্থার প্রস্তুতি মেসির আইনজীবীদের Logo বাংলাদেশ সফরে আসছেন ভিসার এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট Logo দেশের সব ব্যাংককে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক Logo ‎দেশের রিজার্ভ আরও বাড়ল Logo ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী

বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করাই হবে প্রকৃত সাফল্য।

রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউজে ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশের পুলিশের চেয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তৎপরতার ফল বলেই প্রতীয়মান হচ্ছে। তবে গ্রেপ্তারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন। সরকারের আন্তরিক উদ্যোগ থাকলে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারত থেকে বাংলাদেশে কথিত ‘পুশইন’ ইস্যুতেও কথা বলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট এবং এ নিয়ে আলোচনা অব্যাহত রাখা প্রয়োজন।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও জনপরিসরে ব্যাপক আলোচনা চলছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস

বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন: জামায়াত আমির

আপডেট সময় ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬