বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’ প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ‘সুখবর’ শুক্রবারের মধ্যেই: ট্রাম্প হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ বাস্তবসম্মত পদক্ষেপে বিমানকে আরও লাভজনক করা সম্ভব: বিমানমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

তরুণদের এআইসহ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার : আসিফ মাহমুদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

আগামীর তথ্যপ্রযুক্তির বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এআইসহ অন্যান্য বিষয়ে দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, দেশের তরুণ ও যুব সমাজকে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদফতর। আগামী জুন-জুলাই থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে।

আসিফ মাহমুদ আরও বলেন, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তরুণরা যাতে নিজেদের তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনে প্রশিক্ষণগুলো ডিজাইন করা হবে।

তিনি বলেন, সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি প্রতিষ্ঠানে আসেন না। অধিকাংশ ক্ষেত্রে দৈনিক ভাতা সংগ্রহের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন। তবে আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করবো, তখন সবাই সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসবে। প্রয়োজনে টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবে আগ্রহীরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com