বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়, বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি : সংস্কৃতিমন্ত্রী জোহানেসবার্গে বন্দুক হামলায় প্রাণ হারালো ১২ জন, হাসপাতালে আরও ৯ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা এক গর্বের নাম : প্রধানমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় লজিস্টিকস সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, প্রভাব পড়তে পারে দেশের বাজারেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

সামাজিক যোগাযোগমাধ্যম: কাছে টানে আবার দূরেও ঠেলে

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম; বাহারি সব নামে বহুরঙা ফিচার আর কন্টেন্ট নিয়ে বর্তমান তরুণ সমাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এসবের বদৌলতে কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণদের চোখ আটকে যাচ্ছে মোবাইল স্ক্রিনের কয়েক ইঞ্চির পর্দায়। দিনের আলোর দোলাচলে টুংটাং আলাপের পর রাতে আরও সরব হয়ে ওঠে এই ভার্চুয়াল দুনিয়া।

তরুণ প্রজন্ম সেখানে বুঁদ হয়ে যায়, নানা আয়োজনে চলে নিজেকে জাহির করার চেষ্টা। এটা একরকম আধুনি নার্সিসিজমও বটে। আত্মপ্রেমে ডুবতে ডুবতে একসময় এই তরুণরা হয়ে ওঠেন বড্ডবেশি এককেন্দ্রিক আর একঘেঁয়ে।

সোশ্যাল মিডিয়ার চক্করে তারা বাস্তবের সমাজ থেকেই বিচ্ছিন্ন হয়ে যান। যে বন্ধুদের সাথে নানা ভার্চুয়াল সোশ্যাল গ্রুপে ধুন্ধুমার আড্ডা হয় রাতভর, দিনের বেলায় তাদের মুখোমুখি হলেও হয়তো কথা হয় দু-চারটে। বাকি সময়ও চলে সামাজিক যোগাযোগমাধ্যমের ভার্চুয়াল আলাপ। এই আলাপনের মাঝেই বাস্তবের মানুষের সাথে বাড়ে ভার্চুয়াল মানুষের দূরত্ব। 

এই দ্বৈত দুনিয়া সমালাতে গিয়ে অনেকেই খেই হারান। তারা আসলে মুখ আর মুখোশের পার্থক্যটা ভুলে যান, ভুলে যান ফিল্টারে ঘষে চকচক করা মুখের সাথে বাস্তব মুখায়বের বিস্তর ফারাক। সে কারণেই তৈরি হয় সন্দেহ, দানা বাঁধে স্বার্থপতার বাষ্পকণা। মানুষ নিজের ভেতরে থেকেও হয়ে যায় একা। আত্মকেন্দ্রিকতার এই ব্যাধি তাকে একসময় বিচ্ছেদের মতো ঘটনার দিকেও ঠেলে দেয়। 

অনেক গবেষণায় দেখা গেছে, দাম্পত্য বিচ্ছেদের মতো ঘটনার পেছনেও আছে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব। বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দম্পতিদের পরস্পরবিদ্বেষী বিবৃতি, বিভিন্ন রেস্টুরেন্টে সন্দেহজনক সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার ও ইন্টারনেটে আপত্তিকর ছবি প্রকাশ বিয়ে বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া একে অন্যের প্রতি সন্দেহ ও অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে এই। 

বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি কারো সাথে প্রতারণা বা ছলচাতুরি করতে চায় তাহলে সোশ্যাল মিডিয়াই হলো সবচেয়ে সহজ পন্থা। এর মাধ্যমেই কাউকে কাছে টানা যায় আবার দূরেও ঠেলা যায়। ফেসবুক বা টুইটারের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সহজেই যে কেউ সখ্য বা একটু গভীর সম্পর্কে জড়িয়ে যেতে পারেন।

বিনিময় করতে পারেন উষ্ণ আবেগের আদান-প্রদান। অনেক সময় আদান-প্রদানের বা প্রকাশিত ছবি নিয়ে পোহাতে হতে পারে নানা বিড়ম্বনা। তাই সোশ্যালের ওয়ালে কোনো কিছু প্রকাশ করার আগে সবার উচিত সতর্ক থাকা। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, কর্মস্থল কিংবা বাড়ির বাইরের রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলো মাস কিংবা বছরের ব্যবধানে বাস্তব রূপ নেয়।

অথচ ফেসবুকের ক্ষেত্রে মাউসের একটি ক্লিকেই এ ঘটনা বাস্তব হয়। তাদের মতে, সামাজিক যোগাযোগ সাইটগুলো প্রচলিত প্রেম-নিবেদনের সাইটগুলোর চেয়ে ভিন্ন। কারণ এর মাধ্যমে পুরনো অন্তরঙ্গ বন্ধু-বান্ধবের পাশাপাশি মাত্র এক বা দুদিনের পরিচয় হয়েছে এমন ব্যক্তির সঙ্গেও বন্ধুত্ব করা যায়। এগিয়ে নেওয়া যায় সম্পর্ক। 

সাম্প্রতিক বেশকিছু ঘটনা ও গণমাধ্যমে প্রকাশিত অনেক খবর বিশ্লেষণ করলে দেখা যায় যে, অনেক সামাজিক অস্থিরতা ও সম্পর্ক বিচ্ছেদের মতো ঘটনগুলোতে প্রভাবক হিসেবে উচ্চারিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের নাম।

একটি জরিপে দেখা গেছে,  শিক্ষার্থী থেকে শুরু করে মধ্যবয়সী বিবাহিত নারী পুরুষও সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবিত নানা সমস্যায় জড়িয়ে যাচ্ছেন। এছাড়া অনেক সময় উষ্ণ আবেদনময় তথ্য আদান-প্রদান করে মনের অজান্তেই জড়িয়ে পড়ছে গোপন প্রেম বা পরকীয়ায়।

ফলে বেশিরভাগ তরুণ-তরুণী এখন রাতে ঘুমায় না দিনে ঝিমায়। যা তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক কর্মজীবন পর্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলছে। এখনই এসব বিষয়ে সচেতন না হলে এসব মাধ্যমই হতে পারে সামাজিক অবক্ষয়ের মূল কারণ।

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com