ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

পুশইন ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশকে চাপে রাখতে নয়: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সীমান্তে ভারতের পুশ-ইনের বিষয়টি বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি এবং দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। এটি তারা বাংলাদেশকে চাপে রাখতে করছে বিষয়টি এমন নয়।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে পুশ-ইনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন লক্ষ করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল এটা। এটা তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের ওপরে আসছে। আমি মনে করি না যে বাংলাদেশের সঙ্গে কোনো একটা চাপ তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল এটা।’

তিনি বলেন, ‘তাদের (পশ্চিমবঙ্গ সরকার) একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সঙ্গে ভারতের সরকার বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছে, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে ৫ আগস্ট পরবর্তী সময়ে ড. ইউনূস সরকারের সঙ্গে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। সেটটা দুই দেশই চায়। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে।’

জাহেদ উর রহমান বলেন, ‘এটা কোনোভাবেই তারা ইনটেনশনালি (ইচ্ছাকৃতভাবে) বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

পুশইন ভারতের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশকে চাপে রাখতে নয়: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ১০:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬