সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুশ-ইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি: প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে বিদ্যুৎমন্ত্রীর নতুন নির্দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সমান ভাতা পাবেন আহত জুলাই যোদ্ধারা অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৮ জুন দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ ও মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণার অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই সবুজায়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

মাউশির তথ্য অনুযায়ী, কর্মসূচিতে অংশ নেবে দেশের ১৮ হাজার ৯০৭টি মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং নয় হাজার ২৬৮টি মাদ্রাসা। প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতেও এ কর্মসূচি ভূমিকা রাখবে।

মাউশি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৮ জুন সারাদেশে একযোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার সম্মতি দিয়েছেন। এ উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ক ব্যানার, ফেস্টুন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালির আয়োজন করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com