ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

পল্লবী-দৌলতদিয়ার ঘটনায় পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

পেশাদারত্ব, প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ জুন) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মনোনীত কর্মকর্তা ও সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

রোববার (৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর পল্লবীতে শিশু হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেওয়া; দৌলতদিয়া ফেরিঘাটে আন্তরিক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের ঘটনাসহ বিভিন্ন কারণে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে।

সোমবার দুপুর ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল পুলিশ বাহিনীকেই অনুপ্রাণিত করবে না, বরং সরকারের অন্যান্য সংস্থার মধ্যেও ইতিবাচক কাজের উদ্দীপনা সৃষ্টি করবে। সামগ্রিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগটিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সবাই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

পল্লবী-দৌলতদিয়ার ঘটনায় পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

আপডেট সময় ১১:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬