ইউরোপের বিভিন্ন দেশে উন্নত বেতনের প্রলোভন দেখিয়ে মানবপাচার ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন— এজাজুল হক ওরফে রতন (৬৩), নার্গিস বেগম (৪০) এবং বাদল (৫৫)।
শনিবার (৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ।
তিনি জানান, ইউরোপে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে মানবপাচার ও প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। তারা ইতালি, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করে আসছিল।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল। চক্রটি মানবপাচার ও প্রতারণার সঙ্গে যুক্ত।
বাংলা৭১নিউজ/জেএস