ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুনের খবর পাওয়া যায়। পরে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একপর্যায়ে রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান, জানালেন সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা

শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

আপডেট সময় ১২:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬