ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’ Logo চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে হবে: বিমানমন্ত্রী Logo গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী Logo মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo এসএফএস ফাইন্যান্সে ২২ কোটি টাকা আত্মসাৎ, নথি তলব দুদকের Logo ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি Logo ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন Logo নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে : মহিলা পরিষদ Logo তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে তানভীর হোসান শুভ নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হোসেন।

তিনি গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় যে গোপীবাগের একটি ফ্ল্যাটে বসবাসকারী একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে কোনো সাড়া দিচ্ছেন না। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তানভীর হোসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এডিসি জাহিদ হোসেন বলেন, ‘আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। তিনি ওই বাসায় একাই থাকতেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। তার বাড়ি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শুভর বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা’

রাজধানীতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬