ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ Logo বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার!

ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জন।

এ ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩) নামে দুই শিশু ভর্তি রয়েছে।

সোমবার (১ জুন) দিনগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও দুইজন নারী। তাদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা চালকসহ দুই পুরুষ ও দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন আরও তিনজন। পরে সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় ১৬ বছরের অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. তানসিভ জুবায়ের নাদিম বলেন, চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত তিনজনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সকালের দিকে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি ফরিদপুরে ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

আপডেট সময় ০৮:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬