ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার! Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল Logo শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত Logo আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করতে রিট Logo জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জামায়াতের Logo ইউরোপের শীর্ষ ৫ লিগে সবচেয়ে বেশি গোল হজম ম্যানইউয়ের Logo ১ বছর বিরতির পর ৮ বিভাগে তাফসিরুল কোরআন মাহফিল করবেন আজহারী

ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত

ব্যবসায়ীদের আপত্তি ও পোর্ট ইউজার্স ফোরামের দাবির মুখে আমদানি করা পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত জারি করা ১৪টি নির্দেশনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। নির্দেশনাগুলো প্রত্যাহার না করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম কাস্টমস কমিশনার মুহা. মাহবুবুর রহমান।

বৈঠকে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিরা সম্প্রতি জারি করা ১৪টি নির্দেশনা নিয়ে আপত্তি জানান। তাদের দাবি, এসব নির্দেশনা বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হলে আমদানি করা পণ্যচালানের শুল্কায়ন ও খালাস প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হবে। এতে পণ্য খালাসে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি ডেমারেজসহ অন্যান্য মাশুল বাড়বে। ফলে ব্যবসা পরিচালনার ব্যয়ও বেড়ে যাবে।

প্রতিনিধিরা জানান, গত ১১ আগস্ট অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে এনবিআর, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, বাণিজ্য প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তাদের মতে, নতুন ১৪টি নির্দেশনা ওই উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক।

এ অবস্থায় কায়িক পরীক্ষণসংক্রান্ত নির্দেশনাগুলো প্রত্যাহারের দাবি জানান পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিরা। তাদের আপত্তি ও দাবির পরিপ্রেক্ষিতে নির্দেশনাগুলো আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে কাস্টমস কর্মকর্তাদের জন্য এ বিষয়ে একটি অভ্যন্তরীণ আদেশ জারির বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত আদেশটি পোর্ট ইউজার্স ফোরাম, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পোর্ট ইউজার্স ফোরামের পক্ষে এ এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক এস এম সাইফুল আলমসহ কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী ঢাকা পোস্টকে বলেন, ১৪টি নির্দেশনা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হবে।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, কাস্টমসের এ সিদ্ধান্তের ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, প্রশাসনিক দীর্ঘসূত্রতা হ্রাস এবং শুল্কায়ন ও পণ্য খালাস প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের সঙ্গে তাদের একটি বৈঠক হয়েছে। বৈঠকে তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ক্যাডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্য সহজীকরণে যা যা করা প্রয়োজন, আইন ও বিধিবিধান অনুসরণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত

ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত

আপডেট সময় ০৭:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬