ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার! Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল Logo শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (২ ডিসেম্বর) কুষ্টিয়া সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও যোগদান করবেন তিনি।

অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার

২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬