ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তারা সবাই নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয় Logo মজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক অসন্তোষ, ৩ কারখানায় ছুটি Logo ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন খোলার আহ্বান Logo এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে Logo চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন Logo চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা Logo দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল, ইউপি নির্বাচন নিয়ে সংলাপে ৫৫ দল Logo অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকায় ফিরলেন বিরোধীদলীয় নেতা Logo গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ জন পুলিশ-আনসার সদস্য আহত

ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন খোলার আহ্বান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স‌ঙ্গে বুধবার (২৫ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক মিশন খোলার বিষয়ে বিবেচনার আহ্বান জানান। তি‌নি ব‌লেন, এটি উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কনস্যুলার সেবাকে আরও সহজতর করতে সহায়তা করবে।

এ ছাড়া, তিনি দক্ষিণ আফ্রিকায় গমনকারী বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিপুল অব্যবহৃত সম্ভাবনার কথা উল্লেখ করেন। দ্বিপাক্ষিক বাণিজ্যকে গতিশীল করার লক্ষ্যে একটি ‘যৌথ বাণিজ্য ফোরাম’ গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তারা সবাই নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন খোলার আহ্বান

আপডেট সময় ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬