ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

দৃষ্টিহীন বৃদ্ধার স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী

বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তার গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।

মনের গভীরে বহুদিন ধরে একটি স্বপ্ন বয়ে বেড়াচ্ছিলেন তিনি। একবার অন্তত তারেক রহমানকে দেখবেন, কথা বলবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বপ্ন পূরণের আগেই তিনি দৃষ্টিশক্তি হারান।

তবে আজ নূরজাহান বেগমের সেই বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী। সকল নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে তারেক রহমান তার সঙ্গে দেখা করেন এবং কথা বলেন। নূরজাহান বেগম দেখতে না পেলেও অনুভব করলেন প্রধানমন্ত্রীর উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন তিনি।

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। সেই আয়োজনেই নূরজাহান বেগমের এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

দৃষ্টিহীন বৃদ্ধার স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬